‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘সিং ইজ কিং’ এর মতো জনপ্রিয় কমেডি চলচ্চিত্র যার
ঝুলিতে। যে অভিনেতা কমেডি ছবিতে বরাবরই দর্শক মাত করেছেন বলিউডের সেই
অভিনেতা অক্ষয় কুমারই কিনা বলছেন কৌতুক অভিনেতারা চলচ্চিত্রে তাঁদের
প্রাপ্য পান না! সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা এমনটিই জানিয়েছেন।
অক্ষয় কুমার জানিয়েছেন, মজার চরিত্রে অভিনয় করতে তিনি খুব ভালোবাসেন। তিনি মনে করেন, পর্দায় এমন চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন ব্যাপার, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এই যে— প্রেম বা বিরহের ছবিতে অভিনয় না করা পর্যন্ত মিডিয়াতে পরিচিতি পাওয়া যায় না।
‘চরিত্রের প্রয়োজনে লোক হাসালে মানুষ তাকে ‘ভাঁড়ামি’ হিসেবেই গণ্য করে, এটি খুবই ‘দুঃখজনক’ সাক্ষাৎকারে এমনটিই বলেছেন এই ‘খিলাড়ি’ অভিনেতা।
একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা নায়ক অমিতাভ বচ্চনও বলিউডের অনেক ছবিতেই কমেডি চরিত্রে অভিনয় করেছেন। কিশোর কুমারের মতো প্রতিভাবানও কৌতুক অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন। অক্ষয় কুমারও তাঁদের পদাঙ্ক অনুসরণ করছেন বলেই জানিয়েছেন।
ইদানীং টিভি ও চলচ্চিত্রে কৌতুক অভিনেতাদের অনেক কাজ পেতে দেখে বেজায় খুশি অক্ষয়। বিজ্ঞাপনেও আজকাল কমেডি নিয়ে কাজ হচ্ছে বলে আনন্দিত তিনি। মিড-ডে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন