ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘বজরঙ্গি ভাইজান’ নিয়ে আলোচনা এখনো
থামেনি। নানা কারণেই খবরের শিরোনামে উঠে আসছে ‘বজরঙ্গি ভাইজান’ এবং এ ছবির
চরিত্রগুলো। সম্প্রতি ছবিতে ‘বজরঙ্গি ভাইজান’-এর সাংবাদিক বন্ধু ‘চান্দ
নবাব’ (যিনি বাস্তবেও একজন পাকিস্তানি সাংবাদিক) মার খেয়েছেন সে দেশের
পুলিশের হাতে।
ঈদের আগে পাকিস্তানে রেল টিকিটের কালোবাজারি নিয়ে প্রতিবেদন করতে গেলে রেল কর্তৃপক্ষ ও পুলিশের হাতে লাঞ্ছিত হন পাকিস্তানের এই সাংবাদিক। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘চান্দ নবাব’ চরিত্রটি ছবি মুক্তির আগে থেকেই বেশ আলোচিত হয়ে ওঠে বলিউডের ভক্ত-দর্শকদের মধ্যে।
পর্দায় ‘চান্দ নবাব’ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজউদ্দিনের এই চরিত্রটি পাকিস্তানের ‘নাইনটি টু নিউজ চ্যানেল’-এর জেলা প্রতিনিধি চান্দ নবাবের বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। চান্দ নবাবের বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন ইউটিউবেও বেশ সাড়া ফেলেছিল। এর পরপরই চান্দ নবাব নজরে পড়েন ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খানের।
একটি পাকিস্তানি টিভি চ্যানেলের খবরে জানানো হয়েছে, ঈদুল আজহা সামনে রেখে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে করাচি রেলওয়ে স্টেশনে যান সাংবাদিক চান্দ নবাব। আর সে সময়েই রেল টিকিট কালোবাজারির ভিডিওচিত্র ধারণ করার কারণে রেল কর্তৃপক্ষের রোষের শিকার হন তিনি। চান্দ নবাবকে লাঞ্ছিত করার মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন এক প্রত্যক্ষদর্শী। পরে তা টুইটারে প্রকাশিত হলে শুরু হয় পাকিস্তানি পুলিশ ও রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।
এদিকে, চান্দ নবাব যে টিভি চ্যানেলটিতে কাজ করেন সেই টিভি চ্যানেলটি জানিয়েছে, চান্দকে লাঞ্ছিত করার ভিডিওচিত্রটি নাকি পাকিস্তান সরকারেরও নজরে পড়েছে। টাইমস অব ইন্ডিয়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন