সন্তানদের কারণেই শাহরুখ উপলব্ধি করেছেন, ‘সত্যিকার ভালোবাসা’র মানে বদ্ধ করে রাখা নয়, নিজের মতো বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া।
শাহরুখ আর গৌরির বিয়ে হয়েছে ১৯৯১ সালে। আরিয়ান, সুহানা আর আব্রাম তাঁদের সন্তান। শাহরুখ তাঁর টুইটবার্তায় বলেছেন, নিজের মতো বেড়ে ওঠার সুযোগ করে দিলে সন্তানেরা সুখী হয়, এমনকি আমি কাছে না থাকলেও। আর একেই বলে সত্যিকার ভালোবাসা।
শাহরুখ খানকে বলিউডের বাদশা নামে ডাকা হয়। তিনি সবসময়ই তাঁর পারিবারিক জীবনের কথা ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত শেয়ার করে থাকেন। বর্তমানে শাহরুখ রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে তাঁর সঙ্গে কাজ করছেন কাজল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন